নিরাপত্তা পেলেন হাকিমুল ইসলাম

এবার নিরাপত্তা দেওয়া হল আরাবুল পুত্র হাকিমুল ইসলামকে । পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসার পর নিরাপত্তার কথা ভেবে সিকিউরিটি দেওয়া হলো হাকিমুলকে । একাধিকবার হাকিমুলকে হুমকির মুখে পড়তে হয়েছিল বলেই খবর । সে কারণেই এবার সশস্ত্র পুলিশি নিরাপত্তা পাচ্ছেন ভাঙড়ের এই যুব নেতা ।

হাকিমুলের পাশাপাশি তৃণমূল নেতা খইরুল ইসলাম ও আহসান মোল্লাকেও দেওয়া হচ্ছে একজন করে নিরাপত্তা রক্ষী । সুত্রের দাবি অনুযায়ী জানা যাচ্ছে, সারাক্ষণই সশস্ত্র একজন করে নিরাপত্তারক্ষী থাকবেন তৃণমূলের এই নেতাদের সঙ্গে । পাশাপাশি জানা যাচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এই ব্যবস্থা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube