আসানসোল, পশ্চিম বর্ধমান: ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর । মঙ্গলবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে, ৩ যুবক একটি মোটর বাইকে করে বাড়ি ফেরার সময় আসানসোল উত্তর থানার জুবিলি মোড়ের কাছে দুর্ঘটনাগ্রস্থ হন । সেই সময় ঘটনাস্থলে রাস্তায় মেরামতির কাজ চলছিল । বাইক চালক তা বুঝতে না পারায় বাইকের চাকা পিছলে পড়ে যান । ঠিক সেই সময়েই কোনও এক ট্রাক তাদের উপর দিয়ে চলে যায় ।
এরপর ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় । বাকি ১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরবর্তীকালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় । সুত্রের খবর অনুযায়ী জানা যায়, ৩ জনই আসানসোলের বাসিন্দা । পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । ৩ যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

