নির্বাচন পর্ব মিটতেই আবার ইডি-তলব

।। স্বর্ণালী মান্না  ।।

কয়লা পাচারকাণ্ডে আবারও তলব করা হল রাজ্যের আইনমন্ত্রীকে । ইডির পক্ষ থেকে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয় মলয় ঘটককে ।

প্রসঙ্গত, এর আগেও বহুবার তলব করা হয়েছিল আইনমন্ত্রীকে । তবে গতবার তিনি সে তলব এড়িয়ে গিয়েছিলেন । পঞ্চায়েত ভোটে ব্যস্ততার কারণ দেখিয়ে গতবার তলব এড়িয়ে গিয়েছিলেন মন্ত্রী ।ইডি সুত্রে জানা যাচ্ছে কয়লা পাচার কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে তলব করা হয়েছে ।

এর আগে ২০ জুন ও ২৬ জুন তাঁকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তখন তিনি একটি চিঠি মারফত জানিয়ে দেন, পঞ্চায়েত ভোটে ব্যস্ত থাকায়, সেই মুহূর্তে তিনি হাজিরা দিতে পারবেন না; নির্বাচন মিটে গেলে তিনি হাজিরা দেবেন । বুধবার দেখা গেল পঞ্চায়েত নির্বাচন মিটে যেতেই আগামী সপ্তাহে ফের তলব করা হল তাঁকে । দেখার বিশয় এইবার তিনি দিল্লির ইডির দফতরে হাজিরা দেন কি না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube