নির্যাতিতার মৃত্যুতে তপ্ত কোচবিহার

।। স্বর্ণালী মান্না ।।

কোচবিহার: প্রায় এক সপ্তাহের লড়াই শেষে মৃত্যু হয়েছে কোচবিহারের নির্যাতিতা নাবালিকার । বৃহস্পতিবার কোচবিহারের খাপইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোচবিহার জেলা জুড়ে পালিত হচ্ছে ছাত্র ধর্মঘট ।

এসএফআই এবং অল ইন্ডিয়া ডিএসও-এর পক্ষ থেকে বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয় । সকাল থেকে সেই ছাত্র ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল স্কুল এবং কলেজগুলিতে । কোচবিহার জেলায় প্রায় সমস্ত স্কুল বন্ধ রয়েছে আজ । কোন স্কুলেই দেখা মিলল না ছাত্র-ছাত্রীদের ।

নাবালিকা ধর্ষণকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবিভিপির পক্ষ থেকে পুলিশ সুপারের দফতরে বিক্ষোভ প্রদর্শন করা হয় । আন্দোলনকারীদের পুলিশ সুপারের দপ্তরের সামনে আটকে দেওয়া হয় । পাশাপাশি পুলিশ সুপারের দফতরের সামনে অবস্থানে বসেছেন এবিভিপি্র কর্মীরা । তবে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলায় তাদেরকে ধর্মঘটের আওতায় ধরা হচ্ছে না বলেই দাবি করেছে আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলি ।

প্রসঙ্গত,  গত ১৮ জুলাই ওই নাবালিকা বাড়ি থেকে স্কুলে যায় । অসুস্থ বোধ করায় স্কুল থেকে বাড়ি পথে এগোয় সেই নির্যাতিতা ছাত্রী । তবে বাড়ি আর ফেরা হয়নি তাঁর সেদিন ।  ওই নাবালিকা মেয়ের খোঁজ না পেয়ে,  পরিবারের সদস্যরা  পুলিশের দ্বারস্থ হন  ।  জানা যায়, কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে ভর্তি করে দুষ্কৃতীরা ।  সেখান থেকে ওই নাবালিকার পরিবার খবর পায় ।  ঘটনার তদন্তে নেমে  অপরাধীদের গ্রেফতার করে পুলিশ ।  ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছিল বলে জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube