উড়ালপুলের দাবিতে অবরুদ্ধ জাতীয় সড়ক

উড়ালপুলের দাবিতে বাগনান আমতা মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা । অবরোধকারীদের পাশে দাঁড়িয়েছেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন । বৃহস্পতিবার অবরোধের জেরে জাতীয় সড়কের দুই লেনে অবরুদ্ধ হয় যান চলাচল । প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর অবরোধ তুলে নেওয়া হয় । ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ ।

স্থানীয়দের অভিযোগ ১৬ নম্বর জাতীয় সড়কের আমতা মোড়ে অধিকাংশ সময় দুর্ঘটনা ঘটছে । তার জন্যই দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বাগনান আমতা মোড়ে উড়ালপুলের দাবি ছিল তাদের । সেই দাবিকে সামনে রেখেই আজ স্থানীয়দের অবরোধ শুরু হয় সেখানে ।

অরুণাভ সেন বলেন জনগণের এই দাবি ছয় মাসের মধ্যে না মেটানোর ব্যবস্থা করা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে । ১৬ নম্বর জাতীয় সড়কের দায়িত্বে থাকা আধিকারিক অশোক পয়রা তার ভাষণে বলেন, সেখানে উড়ালপুলের জন্য যে জমির প্রয়োজন সেই জমি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা দেখা দেয় । যার কারণে কাজ এগোনো সম্ভব হয়নি । এই সময় সেখানকার মানুষের সহযোগিতা প্রয়োজন রয়েছে । এদিন গণস্বাক্ষর সম্বলিত ডেপুটেশন কপি তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube