স্কুলের প্রধান শিক্ষিকা ও শিক্ষকদের হুমকি ও হেনস্তা! অভিযুক্ত সহ শিক্ষক তৃণমূল কাউন্সিলরের স্বামী

উত্তর ২৪ পরগনার বনগাঁ কুমুদিনী গার্লস স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষকরা এদিন বনগাঁ থানায় গণ আবেদন পত্র জমা দিল সহশিক্ষক অমিতাভ দাসের বিরুদ্ধে । অমিতাভর স্ত্রী বন্দনা দাস বনগাঁ পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার ।

শিক্ষকদের অভিযোগ, অমিতাভ দাস দীর্ঘদিন ধরে স্কুলের সহ-শিক্ষক, শিক্ষিকাদের নানা রকম হুমকি দিয়ে আসছেন । এই বিষয়ে স্কুলের এসআই ও এআই এর কাছে আগেই অভিযোগ জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ।  সেখানে সুরাহা না পেয়ে বুধবার স্কুলের শিক্ষিকারা এক যোগে প্রতিবাদ জানালে সকালে স্কুলে প্রার্থনা চলাকালীন ছাত্রী ও অভিভাবকদের সামনে সহ শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তেড়ে জান অমিতাভ দাস । স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিরাপত্তাহীনতায় ভুগছেন; এমনই অভিযোগ তুলে অমিতাভ দাসের অপসারণ চেয়ে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন তারা ।

কুমুদিনী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা মলিনা শিকদার জানিয়েছেন, ‘অমিতাভ বাবু স্কুলে সঠিকভাবে ক্লাস করেন না । তিনি বলেন তার স্ত্রী জনপ্রতিনিধি, তাঁর ওয়ার্ডে অনেক কাজ থাকে, সেই কারণে তিনি সঠিক টাইমে স্কুলে আসেন না । স্কুলের প্রার্থনা চলাকালীন আজ এক শিক্ষিকার উপরে চড়াও হন তিনি । উনি সবসময়ই শিক্ষক শিক্ষিকাদের হুমকি দিয়ে থাকেন তাঁদের সুন্দরবন বদলি করিয়ে দেবেন, ওয়ার্ডের থেকে মহিলাদের নিয়ে এসে হেনস্তা করাবেন । প্রতিবাদ করলেই হুমকি দিতে থাকেন । আমরা এর প্রতিকার চাই’ । অন্যদিকে স্বামীর বিরুদ্ধ মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করলেন বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা অমিতাভ দাসের স্ত্রী বন্দনা দাস । তিনি বলেন, আমার স্বামী সুস্থ ভাবে স্কুলে গিয়েছিলেন । এখন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । তাকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি । তিনি আরও জানান, স্কুলের শিক্ষিকারা মিথ্যা অভিযোগ করছেন তাঁর স্বামীর বিরুদ্ধে । বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বন্দনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube