আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলের একটি সরকারি গার্লস স্কুলে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর উপর অশালীন আচরণের অভিযোগ আনা হল । নির্যাতিতা ছাত্রী বা তার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না করা হলেও সামাজিক মাধ্যমে এই অভিযোগ ঘিরে তুমুল আলোড়ন ছড়িয়ে যায় ।
স্কুলের প্রধান শিক্ষিকার ডাকে অভিভাবকরা স্কুলে আসেন । স্কুলের মধ্যেই অভিভাবকরা দাবি করতে থাকেন স্কুলের ক্লার্ক প্রদীপ দাসকে তাদের সম্মুখে নিয়ে আসা হোক । এরই মধ্যে স্কুলে চলে আসে পুলিশ বাহিনী । উত্তেজনা বাড়তে থাকায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ স্কুল থেকে প্রদীপ দাসকে আটক করে নিয়ে যায় । এই ঘটনার জেরে স্কুলের সামনে জিটি রোড অবরোধ করেছেন অভিভাবকরা ।
মেয়েদের এই স্কুলে দু’জন পুরুষ ক্লার্ক ছাড়া সকলেই মহিলা কর্মী বা শিক্ষিকা । অভিযোগ ওঠায় ইতিমধ্যেই প্রধান শিক্ষিকা সিদ্ধান্ত নিয়েছেন যে এই স্কুলে কোনও পুরুষ আর কাজ করবেন না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

