ভাটপাড়া পৌরসভায় পেনশন বিভ্রাট!

উত্তর ২৪ পরগনাঃ ভাটপাড়া পৌরসভায় চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন পেনশন উপভোক্তারা । ভাটপাড়া পৌরসভার পেনশন মাঝেমধ্যেই আটকে যায় বলে অভিযোগ পেনশন উপভোক্তাদের । এই নিয়ে তারা আদালতে দারস্ত হয়েছিলেন ।

পরবর্তীকালে আদালতের নির্দেশে শুরু হয়েছিল পেনশন দেওয়া । কিন্তু আবার শুরু হয় সেই পেনশন বিলম্ব । এমনকি যারা অবসর নিয়েছেন তাঁরা প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনও পর্যন্ত পাননি বলেই আনা হয়েছে অভিযোগ ।

সুত্রের খবর, জানুয়ারি মাসে পূর্ণ পেনশন পেয়েছিলেন তাঁরা । তারপর থেকে প্রতিমাসে অর্ধেক পেনশন দেওয়া হচ্ছে । এবং বলা হচ্ছে টাকা হাতে এলেই দিয়ে দেওয়া হবে । এমতাবস্থায় পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে ঘিরে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন ।

তাদের দাবি এই অর্ধেক টাকাতে তাদের সংসার চলে না । আন্দোলনরত পেনশন হোল্ডারদের দাবি যতদিন পর্যন্ত না তারা এর একটা ব্যবস্থা করছে ততদিন প্রতিদিন তারা এভাবে বিক্ষোভ দেখাবেন । ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, একটু ফান্ড ক্রাইসিস রয়েছে, আমরা দ্রুত সমস্যার সমাধান করে দেব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube