প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব

মঙ্গলবার বাসন্তীতে সামনে উঠে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । রাতের অন্ধকারে এক যুব তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল মাদার তৃণমূলের বিরুদ্ধে ।

মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত সচিয়াখালি গ্রামে । এই গ্রামের বাসিন্দা যুব তৃণমূল কর্মী রফিকুলের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । বোমাবাজির অভিযোগ উঠেছে মাদার তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে । ওই যুব তৃণমূল কর্মীর বাড়ি থেকে একটি তাজা বোমাও উদ্ধার করা হয়েছে বলে খবর ।

ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব । তবে এই ঘটনায় এলাকায় আরও একবার তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে চলে এল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube