মালদহে উঠল নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

মালদহঃ মঙ্গলবার মালদহের চাঁচলে সপ্তম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার প্রেমিকের বন্ধুর বিরুদ্ধে । ওই নাবালিকা এবং তার পরিবারের লোকের অভিযোগ প্রেমিক রাজা আলীর বন্ধু বদরু আলী মঙ্গলবার রাত ১০ টা নাগাদ ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ।

মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন । এরপর তাঁরা প্রেমিক রাজা আলীর বাড়িতে যান খোঁজ নেওয়ার জন্য । অভিযোগ আনা হয়েছে, সেই সময় রাজা আলী এবং তার সঙ্গীসাথীরা ব্যাপক মারধর করে নাবালিকার বাবা-মা এবং কাকুকে ।

এরপর নাবালিকার পরিবার পুলিশের দ্বারস্থ হন । বুধবার সকালে নাবালিকা নিজেই বাড়ি ফিরে আসে । এসে জানায় তার প্রেমিকের বন্ধু বদরু আলী বাড়ির পাশের আম বাগানেই তাকে ধর্ষণ করেছে । তারপরেই নাবালিকার পরিবার চাঁচল থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন । এছাড়াও ওই নাবালিকার পরিবারকে মারধরের জন্য আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে থানায় । ঘটনাটির তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube