বামনগোলার ঘটনায় রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

মালদহঃ বামনগোলায় দুই মহিলাকে নির্যাতনের ঘটনায় এবার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন । দুই সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন ।

প্রসঙ্গত ১৮ জুলাই মালদহর বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় প্রকাশ্য দিবালোকে হাটের মধ্যে চোর অপবাদে নির্যাতনের শিকার হন দুই মহিলা । বিবস্ত্র করে মারধর করা হয় তাঁদের, এমনকি ওই দুই মহিলাকে করা হয় জুতোপেটাও । কিন্তু ওই দুই মহিলাকে ১৭ জুলাই ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত করে পুলিশ । পাশাপাশি একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় ওই দুই নির্যাতিতা মহিলার বিরুদ্ধে ।আর এই বিষয়টি প্রকাশে আসতেই জেলা জুড়ে শুরু হয় আন্দোলন ।

২৩ শে জুলাই জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেন উত্তর মালদহ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা মালদহ জেলা আদালতের আইনজীবী উজ্জ্বল দত্ত । সেই অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করে জাতীয় মানবাধিকার কমিশন । দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মালদহ জেলা পুলিশ সুপারকে । পুলিশ সুপারের পাশাপাশি মুখ্য সচিব ও ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube