গণধর্ষণের বলি নাবালিকা!

কোচবিহার: বুধবার কোচবিহারের ২ নম্বর ব্লকের ছাপাইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্ষিতা নাবালিকার মৃত্যু হয় । কোচবিহার মেডিক্যাল কলেজে বুধবার সকালে মৃত্যু হয় ১৪ বছরের ওই নাবালিকার ।

গত ১৮ ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে বেশ কয়েকজন যুবক । পরিবারের অভিযোগ তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় । গুরুতর অসুস্থ অবস্থায় তার চিকিৎসা চলছিল কোচবিহার মেডিক্যাল কলেজে । আজ ওই নাবালিকার মৃত্যু হয় কোচবিহার মেডিক্যাল কলেজে ।

ঘটনাচক্রে, গত ১৮ জুলাই ওই নাবালিকা বাড়ি থেকে স্কুলে যায় । কিন্তু সে স্কুল থেকে আর বাড়ি ফেরেনি । পরিবারের পক্ষ থেকে ওই নাবালিকা মেয়ের খোঁজ না পেয়ে তারা পুলিশের দ্বারস্থ হয় । জানা যায়, কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে ভর্তি করে দুষ্কৃতীরা । সেখান থেকে ওই নাবালিকার পরিবার খবর পায় ।  পুলিশ ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছিল । ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছিল বলে জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube