ঝাড়ফুঁকের নাম করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা!

ভাঙড়:  ঝাড়ফুকের নাম করে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক ওঝার বিরুদ্ধে । এমনই ঘটনা ঘটেছে ভাঙড় থানার নলমুড়ি এলাকায় । এই মর্মে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ ।

ওই গৃহবধূর দাবি বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি । ঝাড়ফুকের জন্য নলমুড়িতে এক তদবির খানায় গিয়েছিলেন । তখনই হাসানুজ্জামান নামে এক ওঝা পরিবারের সদস্যদেরকে বাইরে বার করে দিয়ে তাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ ।

ঘটনার পর সেই গৃহবধূ পরিবারের সদস্যদেরকে এই কথা জানান । পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা । ঘটনার পর থেকেই পলাতক হাসানুজ্জামান নামের ওই ওঝা । সুত্রের খবর, গত দু’বছর ধরে নলমুড়ি এলাকায় ঘর ভাড়া নিয়ে ঝাড়ফুকের কাজ চালাচ্ছিলেন তিনি । বেশিরভাগ মহিলারাই তার কাছে ঝাড়ফুঁক করতে আসতেন বলে জানান স্থানীয় বাসিন্দারা । ঘটনার পর থেকেই ফোন বন্ধ করে দিয়েছে হাসানুজ্জামান । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভাঙড় থানার পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube