বিল্ডিং প্রমোটিং কে কেন্দ্র করে জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় গ্রামবাসী ও প্রমোটারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । যার জেরে এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি ও গুলি । দু’পক্ষের মধ্যে আহত হয়েছেন প্রায় ৯ জন ব্যক্তি ।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সকাল ১১টা নাগাদ । এখানে প্রমোটিং করতে গিয়ে স্থানীয় খেলার মাঠ দখল করতে যান প্রমোটার দিলীপ চোঙদার । জানা যাচ্ছে যেখানে দুর্গা পুজো হয় সেই মাঠই দখল করার চেষ্টা করা হয় । গ্রামবাসীরা বাধা দেওয়াতে শুরু হয় ঝামেলা ।
অভিযোগ ওঠে, ওই প্রমোটার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে ঘটনাস্থলে আসেন । দু’পক্ষর মধ্যে ইট বৃষ্টি হয় । গ্রামবাসীদের অভিযোগ, তাদের ওপর বোমাবাজি করা হয় ও গুলি চালানো হয় । ঘটনায় দু’পক্ষের প্রায় ৯ জন আহত হয়েছেন । গুলিবিদ্ধ হয়েছেন একজন মহিলা । ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ।
আহতদের উদ্ধার করে জগৎবল্লভপুর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । স্থানীয়দের অভিযোগ প্রমোটারের লোকজন তাদের উপর হামলা চালিয়েছে । যদিও প্রোমোটারের অভিযোগ এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার থেকে চার লক্ষ টাকা তোলা চায় । তোলা না দেওয়ায় তাদের লোকজনের উপর হামলা চালিয়েছে বেশ কিছু দুষ্কৃতী ।
ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা; এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহীনি । পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এই ঘটনায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

