আবারও বজ্রপাতের বলি হলেন এক ব্যক্তি । সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত মুন্সিরহাট গমোডেঙ্গিতে । স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম শ্রাবন্তী পোড়েল । তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর ।
পরিবার সূত্রে জানা যায় ওই গৃহবধূ সোমবার বিকেল সাড়ে তিনটের সময় বাড়ির বাইরে উঠোনে গিয়েছিলেন । সেই সময়ে প্রচন্ড বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল । বজ্রপাতের ফলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসক মৃত বলো ঘোষণা করেন তাকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

