বীরভূম: আবারও বগটুই গ্রামে তৃণমূল কংগ্রেস সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে সর্বস্ব পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল মঙ্গলবার । শনিবারের পর ফের আজ ভোররাতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল ।
মঙ্গলবার ভোররাতে বগটুই গ্রামের মুর্শেদা বিবির বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেওয়া হয় । পাশাপ্সহি বাড়ির আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান । গত শনিবার সন্ধ্যায় এই মুর্শেদা বিবির বাড়ির জানালা দিয়ে দলীয় পতাকায় আগুন ধরিয়ে বিছানায় ছুঁড়ে দিয়েছিল দুষ্কৃতিরা । সেদিন বিছানা সহ বহু জিনিসপত্র পুড়ে গিয়েছিল ।
তবে কে বা কারা বারবার আগুন ধরিয়ে দিচ্ছে সেই বিষয়টি স্পষ্ট করে বলতে পারেননি ক্ষতিগ্রস্ত পরিবার । এই তৃণমূল কংগ্রেসের সমর্থকের বাড়িতে বারবার আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে ওই পরিবার । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

