।। স্বর্ণালী মান্না ।।
‘ইন্ডিয়া নাম ব্যবহার মানেই দেশপ্রেমিক নয়’ । স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ২০২৪ সালে বিজেপি-কে কেন্দ্রীয় সরকার থেকে সরাতে এককাট্টা হয়েছে দেশের ২৬টি বিরোধী দল । আর সেই বিরোধী জোটকেই বারে বারে বিঁধে চলেছেন প্রধানমন্ত্রী । কখনও তিনি বললেন, এই বিরোধী জোটে সমস্ত দুর্নীতিবাজরা একত্রিত হয়েছেন । আবার কখনও তুলনা টেনেছেন ইন্ডিয়ান মুজাহিদীন অথবা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সঙ্গে ।
মণিপুর কাণ্ডে তোলপাড় হচ্ছে দেশের রাজনীতি । এই অবস্থায় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছে বিরোধী জোট দল ‘ইন্ডিয়া’ । এমনকি অচলাবস্থায় রয়েছে সংসদের বাদল অধিবেশন । শুধু তাই নয়, মনে করা হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হতে পারে এই বিরোধী জোটের পক্ষ থেকে ।
এবার এই পরিস্থিতিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটকে কড়াভাবে বিঁধলেন নরেন্দ্র মোদী । তিনি বললেন, ইস্ট ইন্ডিয়ান কোম্পানিতেও রয়েছে ‘ইন্ডিয়া’ নাম; একই নাম রয়েছে ইন্ডিয়ান মুজাহিদীনেও । তাই নাম নিলেই কিছু হয় না ।
তবে তাঁর এই আক্রমণের পর নীরব থাকেননি বিরোধী নেতৃত্বও ।রাহুল গান্ধী একটি টুইটে জানান, প্রধানমন্ত্রীর যা ইচ্ছে তিনি বলতেই পারেন; তাঁরা ‘ইন্ডিয়া’, তাঁরা মণিপুরের ক্ষত ভুলতে সাহায্য করবেন; মুছিয়ে দেবেন প্রত্যেক্টি মহিলা ও শিশুর চোখের জল, গড়বেন নতুন এক ভারত । অন্যদিকে রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, তাঁরা মনিপুর কাণ্ড নিয়ে আলোচনা করতে চাইছেন আর প্রধানমন্ত্রী ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে আলোচনা করছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

