পেট্রাপোল বন্দর সূত্রে খবর বাংলাদেশে ডলার কমে যাওয়ায় ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল । কমে গিয়েছিল আমদানি রপ্তানি । বিকল্প হিসাবে রুপিতে ভারত বাংলাদের মধ্যে বানিজ্যের কথা চলছিল । সেখানে মিলেছে সবুজ সাংকেত ।
প্রশাসন সূত্রে খবর, রুপিতে বানিজ্য করা নিয়ে ভারত বাংলাদের মধ্যে চুক্তি হয়েছে । ভারতের দু’টি রাষ্ট্রীয়াত্ব ব্যাংক এবং বাংলাদেশের দু’টি ব্যাংকের মাধ্যমে প্রাথমিক ভাবে রুপিতে ব্যাবসা করা যাবে । ইতিমধ্যে টাটা কোম্পানি একটি এলসি (লেটার অফ কারেন্সি) পেয়েছে । আগামী এক সপ্তাহের মধ্যে পেট্রাপোল বন্দর দিয়ে রুপিতে ব্যবসা শুরু হবে বলেই জানা গিয়েছে ।
পেট্রাপোল কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনিল কুমার সিংহ বলেন, আরবিআই এবং বাংলাদেশের পক্ষ থেকে রুপি এবং টাকায় ব্যবসার একটি চুক্তি হয়েছে । খুব দ্রুত পেট্রাপোল বন্দর দিয়ে রুপিতে ব্যবসা শুরু হবে । ফলে বিদেশি টাকা যেমন সঞ্চয় হবে তেমনই বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও ভালো হবে বলেই মনে করা হচ্ছে । একই সাথে বাড়বে ব্যবসাও । যার জেরে ব্যবসায়িকভাবে লাভ হবে ভারত এবং বাংলাদেশ সরকারের ।
রুপিতে ব্যবসা শুরু হলে আমদানি রপ্তানিতে সুবিধা হবে বলে জানিয়েছেন আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ৷ তারা বলেন, ডলারে ব্যবসা করায় ঝুঁকি থাকে । ডালারের দাম
ওঠা নামার উপরে লাভ নির্ভর করে ৷ অনেক সময় ক্ষতির মুখেও পড়তে হয় । কিন্তু রুপিতে সেই ঝুঁকি থাকবে না । নিজেদের টাকায় ব্যবসা হলে ভারত বাংলাদের মধ্যে ব্যবসা আরও বাড়বে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

