গঙ্গাসাগরে ভাঙন, বিপদের সম্মুখীন কপিল মুনির মন্দির!

গঙ্গাসাগরঃ কিছুতেই রোধ করা যাচ্ছে না গঙ্গাসাগরের নদী ভাঙন । একের পর এক প্রকল্প গ্রহণ করা হলেও মেলেনি সাফল্য । ফলে ক্রমাগত সাগর এগিয়ে আসছে কপিল মুনির মন্দিরের দিকে । এরকম চলতে থাকলে অদূর ভবিষ্যতে কপিল মুনির এই মন্দিরও গ্রাস করে নেবে সাগর । ফলে চিন্তিত সকলেই ।

মাত্র কয়েক মাস আগেই গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির রক্ষা করার জন্য জাপানি মডেলে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে পাইলট প্রজেক্ট গ্রহণ করা হয়েছিল । উন্নত জাপানি প্রযুক্তিতে তৈরি টেট্রা ব্যাগে বালি ভরে পাইলেন দিয়ে নদীর চরে লাইন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল; যাতে সেখানে ঢেউ এসে রোধ পায় । ফলে ভাঙন বন্ধ করা যাবে । তাও আটকানো যায়নি নদী বাঁধে ভাঙ্গন । যত দিন যাচ্ছে ততই সাগর একের পর এক নদী বাঁধ, চর গ্রাস করছে ।

এই প্রজেক্টের মাধ্যমে সেচ দফতরের আধিকারিক, ইঞ্জিনিয়ার সবাই ভেবেছিলেন কপিল মুনির মন্দিরের সামনে আর হয়তো ভাঙন হবে না । ফলে  রক্ষা করা যাবে মন্দির । বড় বড় উন্নতমানের চটের ব্যাগের মধ্যে বালি ভরে সমুদ্রের ঢেউকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছিল । কিন্তু সেই পাইলট প্রজেক্টের সমস্তটাই সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছে । ফলে কপিলমুনির মন্দির বা গঙ্গাসাগর রক্ষা করার জন্য, নুতন করে পাইলট প্রজেক্টের চিন্তাভাবনা শুরু করেছেন সেচ দফতরের ইঞ্জিনিয়াররা ।

ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন তাঁরা । সমুদ্রগর্ভের এলাকা ঘুরেও দেখেন তাঁরা । নতুন কোন পদ্ধতি অবলম্বন করা যায় এই ভাঙন রোধ করে গঙ্গাসাগর ও কপিল মুনির মন্দিরকে রক্ষার জন্য সেই ভাবনা চিন্তাই চলছে । তবে যেভাবে দিনের পর দিন নদী ভাঙন চলছে তাতে অদূর ভবিষ্যতে এই কপিল মুনির মন্দির এবং গঙ্গাসাগরের এই পুন্যভূমি নদী গর্ভে তলিয়ে যাওয়া থেকে রোধ করা যাবে কিনা সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube