বীরভূম: খোদ বোলপুর পুরসভার পুরপ্রতিনিধির বিরুদ্ধেই সরকারি জমি দখলের অভিযোগ উঠল । শুক্রবার রাত থেকেই বোলপুরের কাশিমবাজার এলাকা এই বিষয়টি নিয়ে সরগরম হয়ে রয়েছে ।
তৃণমূল কার্যালয় ১৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধিকে রাতভর ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বোলপতনাক কাশিমবাজার এলাকায় ।
তবে এখানেই শেষ নয় । এবার পুর বাসিন্দারা মহকুমা শাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন । স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিক জমি ক্রয় বিক্রয়ে নেমেছেন কাউন্সিলর । অবিলম্বে এগুলি বন্ধ করা দরকার । এদিন এই কাউন্সিলারের দুর্নীতি বন্ধের দাবিতেই স্বারকলিপি জমা দেন মহকুমা শাসকের দপ্তরে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

