আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা । তারপরেই আজ অর্থাৎ শুক্রবার দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে উড়ে যাবে চন্দ্রযান-৩ । সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড এলভিএম-৩ রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩ ।
গতবারের প্রচেষ্টায় বিফল হলেও এইবারে আশাবাদী সকলেই । সব ঠিক থাকলে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে চাঁদের বুকে অবতরণের সম্ভাবনা রয়েছে চন্দ্রযান-৩ । চাঁদের মাটিতে ১২০ ডিগ্রি কোণে অবতরণ করার কথা চন্দ্রযান-৩ এর ।
চন্দ্রযান-৩ এ রয়েছে ৮টি পেলোড । এরই মধ্যে একটি পেলোড তৈরি হয়েছে নাসায় । যার নাম LRA রোভার । আগে রাশিয়া, আমেরিকা, চিন ও ইজরায়েল চাঁদের মাটি ছোঁয়ার চেষ্টা করেছিল । তবে ইজরায়েল ছাড়া বাকি দেশ গুলি সফল হয় চাঁদ অভিযানে । চন্দ্রযান-৩ এর প্রচেষ্টা সফল হলে চতুর্থ হবে ভারত ।
জানা যাচ্ছে, চাঁদের দক্ষিণ পৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান-৩ । চাঁদের এই দিকটি নিয়ে বিশেষ মাথা ঘামায়নি অন্য কোনও দেশ । তবে চাঁদের এই অঞ্চলের তাপমাত্রা, আবহাওয়া, গঠন নিয়ে পরীক্ষা করবে চন্দ্রযান-৩ ।
২০১৯ সালে আংশিকভাবে ব্যর্থ হয় চন্দ্রযান-২ । চন্দ্রযান-২ এর ল্যান্ডার ‘বিক্রম’-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ইসরোর । তবে চন্দ্রযান-২ অভিযানে পাঠানো অরবিটারটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করছে । চন্দ্রযান-৩ এরও ল্যান্ডারের নাম ‘বিক্রম’ এবং রোভারের নাম ‘প্রজ্ঞান’ । চন্দ্রযান-৩ এর জন্য খরচ হচ্ছে প্রায় ৬১৫ কোটি টাকা ।
এখন গোটা দেশ তাকিয়ে আছে চন্দ্রযান-৩ এর উড়ানের দিকেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

