ভিনরাজ্যে কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের রাইপুর এলাকায় । মৃত ওই যুবকের নাম সঞ্জয় শীল । জানা যাচ্ছে, শুক্রবার সঞ্জয় স্থানীয় ব্যক্তি রতন বিশ্বাসের সাথে উত্তর প্রদেশের গাজিয়াবাদের বিগনোর এলাকায় কাজের উদ্দেশ্যে যান । সেখান থেকেই সঞ্জয়ের মৃত্যুর খবর আসে সোমবার সকালে ।
উত্তর প্রদেশ থেকে বাড়ির লোককে একটি ছবি পাঠানো হয় । যেখানে, একটি জলের ট্যাঙ্কের সিঁড়িতে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যাচ্ছে ওই যুবককে । আর এই খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোক । সঞ্জয়ের মা বেবিরানী শীলের অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে ।
বেবিরানী অভিযোগ, সোমবার সকাল ৫ টা নাগাদ ছেলের ফোন আসে । ফোনে বলা হয়, ২৬ হাজার টাকার দাবি করা হয় । এরপরই ৭ টা নাগাদ আরও একটি ফোন আসে, যেখানে বলা হয় সঞ্জয় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন । আর এই খবর আসতেই পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দানা বাঁধে ।
শুক্রবার কাজের জন্য বেরিয়ে সোমবার কিভাবে ওই যুবক আত্মহত্যা করেন, এই বিষয়ে প্রশ্ন তোলেন সঞ্জয়ের বাড়ির লোক । সঞ্জয়ের মা আরও জানান, তিনি বিজেপি দল করলেও তাঁর ছেলে এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোট দিতে বলেন এবং যার সাথে সঞ্জয় উত্তর প্রদেশে কাজ করতে যান তিনিও তৃণমূল করেন । এই থেকে সন্দেহ করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে কোনও ঝামেলার সূত্রপাতের জেরে সঞ্জয়কে উত্তর প্রদেশে নিয়ে গিয়ে খুন করা হয়ে থাকতে পারে ।
পাশাপাশি উত্তর প্রদেশ থেকে সঞ্জয়ের দেহ নিয়ে আসতে নানা টালবাহানা করায় পরিবারের লোকের সন্দেহ হয়, সঞ্জয়কে খুনই করা হয়েছে । তবে ছেলের মৃত্যুর জন্য সঠিক তদন্তের দাবি করছেন মৃতের মা বেবিরানী শীল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

