কোচবিহার: তুফানগঞ্জের গভর্নমেন্ট রেজিস্টার্ড অফিস (জিআরও) থেকে পালিয়ে গেল চুরির মামলায় বিচারাধীন এক আসামী । সুত্রের খবর, ওই যুবকের নাম ঝুমুর আলী ।
জানা যাচ্ছে ঝুমুর আলীকে চুরির অপরাধে রবিবার তুফানগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে । সোমবার তুফানগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর জিআরওতে নিয়ে গিয়ে তাকে সেখানে রাখা হয় । কিন্তু কোর্টে নিয়ে যাওয়ার আগেই জিআরও-এর টিনের চালের নীচে থাকা মুলি বাঁশের সিলিং ভেঙে পালিয়ে যায় ওই বিচারাধীন আসামী ।
এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার সদর সার্কেলের ইন্সপেক্টর কল্যাণ গুরুং ও তুফানগঞ্জ থানার ওসি প্রশান্ত বিশ্বাস । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক জ্যাম ইয়াং জিম্বা জানান, ওই আসামীকে গতকাল একটি চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে । এসডিও অফিসে অবস্থিত এই কোর্টে রাখা হয়েছিল তাঁকে । সেখান থেকে সে পালিয়ে যায় । ইতিমধ্যেই পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

