শনিবার একটি বালতিতে তাজা বোমা উদ্ধার করল ফারাক্কা থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার মহেশপুর অঞ্চলের সাঁকোপাড়া আম বাগানে । পুলিশ সুত্রে জানাযায়, শনিবার গভীর রাতে একটি বাগানে বেশ কয়েকজন দুষ্কৃতি বোমা বাঁধছিল ।
এদিন গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে একটি বালতিতে ৮-১০ টি তাজা বোমা উদ্ধার করা হয় । একই সঙ্গে তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় ।
ধৃতদের নাম ইবরাহীম সেখ, হোদা আলম, নাসিরুদ্দিন সেখ নাসির । ধৃতদের সকলের বাড়ি ফরাক্কার সাঁকোপাড়া । ঘটনাস্থল ঘিরে রেখেছে ফরাক্কা থানার পুলিশ । বোমা গুলি নিস্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেয় ফরাক্কা থানার পুলিশ । কি কারণে বোমা গুলি বাঁধা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

