সরকারি স্কুলে ছাত্রকে সাপের কামড়!

বীরভূমঃ সরকারি স্কুলের মধ্যেই সাপ কামড়ে দিল অষ্টম শ্রেণীর এক ছাত্রকে । এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটল বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনে ।

সুত্রের খবর, ওই ছাত্রের নাম দেব কুমার মাল । তার বাড়ি রামপুরহাটের ১৬ নম্বর ওয়ার্ডের চাকলামাঠ এলাকায় । সোমবার ওই ছাত্র পানীয় জল খাওয়ার জন্য বোতলে পানীয় জল ভরতে কলের কাছে যায় । ঠিক সেই সময় জলের কলের কাছে থাকা একটি সাপ কামড়ে দেয় তাঁকে ।

বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয় । এরপর দ্রুত ওই ছাত্রকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । এই ঘটনার জেরে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্কুলের অন্যান্য পড়ুয়াদের মধ্যে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube