এবার উত্তরবঙ্গ নিয়ে আক্ষেপের সুর শোনা গেল খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গলায় । ‘উত্তরবঙ্গ মানেই একটু পিছিয়ে পরা মনোভাব; পারফরম্যান্সের মধ্যে দিয়ে নিজেদের জায়গা করতে হয়’, এমনটাই বক্তব্য গৌতম দেবের ।
গৌতম দেবের এই মন্তব্যের পরই রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে । সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ নিয়ে খোদ রাজ্যের শাসকদলের জনপ্রতিনিধির এই মনোভাবে অস্বস্তিতে পড়ে যায় রাজ্যের শাসকদল । এদিন মেয়র বলেন অনেক ক্ষেত্রেই মনে হয় উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে ।
এই বিষয়ে কলকাতায় সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও । তিনি বলেন, ‘আমরা সব সময় বলে এসেছি উত্তরবঙ্গ বঞ্চিত । আজ মেয়র নিজেও এই কথা স্বীকার করে নিলেন’ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

