একুশের মঞ্চ থেকে ‘ঘেরাও’ হুঁশিয়ারি, এবার বিদেশ যাত্রার আর্জি জানিয়ে হলফনামা পেশ অভিষেকের!

।। স্বর্ণালী মান্না ।।

আগামী বুধবার চিকিৎসা করাতে আমেরিকা যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই অনুযায়ী, বিদেশ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়ে আর্জি জানিয়েছেন তিনি । সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে তাঁর এই আবেদনের শুনানি সোমবার তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ।

একুশে জুলাইয়ের পর থেকে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক মামলা । বিজেপি নেতৃত্বদের বাড়ি ঘেরাও করার ডাক ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে গোটা রাজ্যে । আর এরই মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পাড়ি দিচ্ছেন বিদেশে ! সুত্র মারফত পাওয়া খবরে জানা যাচ্ছে, হলফানামায় তিনি জানিয়েছেন তাঁর বিদেশ যাত্রা সম্বন্ধে সমস্ত কিছু তিনি আগেই ইডি-কে জানিয়েছেন । পাশাপাশি, আগেও একবার তাঁর বিদেশ যাত্রার কথা জানিয়ে তিনি চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে । যদিও ইডি-র পক্ষ থেকে সেই চিঠির কোনও উত্তরই পাননি সাংসদ ।

এদিন অভিষেক জানান, আগামী মাসে তাঁর চোখের ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে তাঁকে ইতিমধ্যেই বিদেশ যেতে হবে । জানা যাচ্ছে সোমবারই তাঁর এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে । অন্যদিকে কয়লা পাচার মামলায়ও একই সঙ্গে সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করে চিকিৎসার জন্য তাঁর এই বিদেশ যাত্রার বিষয়টি জানিয়ে রাখেন তিনি । সুত্রের খবর, তাঁর এই বিদেশ যাত্রার আবেদনের সাথে, প্রমাণ স্বরূপ তাঁর চিকিৎসকের সঙ্গে ইমেইল মারফত তাঁর কথোপকথনের নথিপত্র জমা করেন তৃণমূল নেতা ।

প্রসঙ্গত, ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি গাড়ি দুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পান ডায়মণ্ড হারবারের তৃণমূলের সাংসদ । চোখে সমস্যা হওয়ার কারণে আমেরিকার হাসপাতালে অস্ত্রোপচার করেন তিনি । এবারও সেই চোখের চিকিৎসার জন্যই বিদেশে পাড়ি দিচ্ছেন বলে জানিয়েছেন সাংসদ ।

তবে ইতিমধ্যেই একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে তাঁর দেওয়া হুঁশিয়ারিতে তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল । তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক মামলা । এই অশান্ত রাজনৈতিক পরিবেশ ছেড়ে তাঁর অন্যত্র পাড়ি দেওয়াকে মোটেও ভাল চোখে দেখছে না রাজনৈতিক মহল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube