তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের উপর হামলা !

লিলুয়ায় নিজের বাড়ির কাছেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেও কিশোর পাঠকের ওপর চলল দুষ্কৃতী হামলা । মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হয় তাঁর ।এমনকি দেওয়া হয় প্রাণ নাশের হুমকিও । ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ ।

ঘটনাটি শনিবার রাতে লিলুয়া ফ্লাইওভারের উপর ঘটে । আক্রান্ত দেও কিশোর জানিয়েছেন, রাতে একটি অনুষ্ঠান থেকে ভাইয়ের সঙ্গে মোটরবাইকে চেপে বাড়ি ফেরার পথে লিলুয়া ফ্লাইওভারের ওপরে চার থেকে পাঁচ জন দুষ্কৃতী তাদের ঘিরে ধরে বাইক থামায় । তার পরেই অনুষ্ঠান বাড়িতে কেন গিয়েছিল সেই প্রসঙ্গ তুলে বচসা শুরু করে তাঁরা ।

তার পরেই হামলা চালিয়ে মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে, কোমরে আঘাত করে এবং প্রাণে মারার হুমকি দিয়ে দুষ্কৃতীরা চলে যায় । রক্তাক্ত অবস্থায় তিনি লিলুয়া থানায় যান, সেখানে অভিযোগ দায়ের করেন । তিনি আরও জানিয়েছেন, হামলাকারীদের তিনি চেনেন । তাদের মধ্যে দুই দুষ্কৃতী হরি তিওয়ারি ও ছটু তিওয়ারি ছিলেন, যারা সম্পর্কে কাকা ভাইপো । দেও কিশোর পাঠক পেশায় আইনজীবীও । তার দাবি ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে । ঘটনার পর বেশ আতঙ্কে রয়েছেন তিনি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে । উভয় পক্ষেরই আঘাত লেগেছে । তবে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে । এই ঘটনায় বিজেপি নেতা উমেশ রাই-এর বক্তব্য অনুযায়ী এই হামলা তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে হয়েছে । এলাকার আধিপত্যকে কেন্দ্র করে এই হামলা কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube