নামখানা: কাঁকড়া ধরতে গিয়ে এক মৎস্যজীবীকে বাঘে টেনে নিয়ে গেল । রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঠাকুর নদী এলাকায় । প্রশাসন জানিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীর নাম অনশ্বর ফকির; তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর ।
প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, নামখানা গণেশনগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি তাঁর ৪২ বছর বয়সী স্ত্রী ভগবতী ফকিরকে সঙ্গে নিয়ে জনা চারেকের একটি দল পঞ্চায়েত ভোটের পরের দিন ৯ জুলাই জঙ্গলে গিয়েছিলেন । রবিবার দুপুরে জাল পাতার সময়ে সুন্দরবনের ঠাকুর নদী খাড়ি এলাকায় একটি বাঘ বেরিয়ে এসে অনশ্বরকে মুখে করে নিয়ে যায় ।
অনশ্বরের স্ত্রী ভগবতী রবিবার বিকেলে বাড়িতে ফোন করে খবরটি জানান । খবর পেয়ে বাড়ির লোক ও বন দফতরের লোকজন অনশ্বরের খোঁজে তল্লাশি চালাচ্ছে এলাকায় । এখনও পর্যন্ত তাঁর কোন খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

