ফের বীরভূমের বগটুই গ্রামে দলীয় পতাকায় আগুন লাগিয়ে তৃণমূল কর্মী-সমর্থকের বাড়িতে ফেলে দেওয়া হল । জানলা দিয়ে ঘরের মধ্যে দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আনা হয় । কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি । ঘটনাস্থলে পৌঁছে রামপুরহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।
বগটুই গ্রামের পূর্ব পাড়ায় তৃণমূল সমর্থক আলম শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । পরিবারের সদস্য মুর্শিদা বিবির দাবি, জানলা দিয়ে দলীয় পতাকায় আগুন ধরিয়ে বিছানায় ফেলে দেওয়া হয় । বিছানায় সেই সময় তাঁর ন’মাসের সন্তান শুয়ে ছিল । প্রতিবেশীরা তাঁকে জানান, ঘরের মধ্যে বিছানায় আগুন জ্বলছে । সঙ্গে সঙ্গে এসে বাচ্চাটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি ।
তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন তিনি । কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে তিনি কিছু বলেননি তিনি । তবে মুর্শিদা বিবির দাবি, তাঁরা তৃণমূল করেন তাই হয়তো এধরনের ঘটনা ঘটেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

