নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ!

কোচবিহার: নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল । গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই নাবালিকা । ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

অভিযোগ উঠছে, গত ১৮ জুলাই কোচবিহার ২ নম্বর ব্লকের খাবইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ওই নাবালিকা বাড়ি থেকে স্কুলে যায় । কিন্তু সে স্কুল থেকে আর বাড়ি ফেরেনি । পরিবারের পক্ষ থেকে ওই নাবালিকা মেয়ের খোঁজ না পেয়ে তারা পুলিশের দ্বারস্থ হয় ।

জানা যায়, কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে ভর্তি করে দুষ্কৃতীরা । সেখান থেকে ওই নাবালিকার পরিবার খবর পায় । পুলিশ ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে ।

রবিবার এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল ও বিজেপি উভয়ই । আজ কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকার পাশে দাঁড়াতে হাসপাতালে যান বিজেপির বিধায়ক কুমার রায় । একইসঙ্গে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল স্থানীয় নেতৃত্বরাও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube