আসানসোলে এক বেসরকারি মার্কেটে অগ্নিকাণ্ড

আসানসোল, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের আসানসোলে ভাঙা পাঁচিল এলাকায় একটি বেসরকারি মার্কেটে আগুন লেগে যায় রবিবার । আগুন নেভাতে দমকলের দু’টি ইঞ্জিন কাজ শুরু করে ।

সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের ।  স্থানীয় সুত্রে জানা যাচ্ছে সকাল সাড়ে ছ’টা নাগাদ ওই মার্কেটের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ।

দমকল বাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা করে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube