বীরভূম: শনিবার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল ৩ জনের । ঘটনাটি ঘটে বীরভূমের কাঁকড়তলা থানার হজরতপুর গ্রামে । হজরতপুর গ্রামের বাউরি পাড়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত তিনজন। প্রথমে একজন শ্রমিক নামেন সেপটিক ট্যাংকে । পরবর্তীতে বাকিরা একে একে নামলে সকলেই মৃত্যুর দিকে ঢলে পড়েন ।
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে, সম্ভবত কোনও বিষাক্ত গ্যাসের জন্যই এই তিনজনের মৃত্যু হয়েছে ওই তিনজনের ।খবর পেয়ে ঘটনাস্থলে সিউড়ি থেকে পৌঁছন বিশাল দমকল বাহিনী । তাঁরা গিয়ে মৃত তিনজনকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান শনিবার রাত্রেই ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে তিনজনই এলাকার বাসিন্দা । পাশাপাশি জানা গিয়েছে, সেপটিক ট্যাঙ্গ পরিস্কার করতে নেমে প্রথমে নিঁখোজ হন নির্মান শ্রমিক বীরবল বাদ্যকার । তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর । তার খোঁজে নেমে একইভাবে নিঁখোজ হন ৪৮ বছর বয়সী সনাতন ধীবর । ওই দু’জনকে এভাবে নিঁখোজ হতে দেখে এরপর সেপটিক ট্যাঙ্কে নামেন ঘটনাস্থলে থাকা যুবক ৩২ বছর বয়সী অমৃত বাগদি । তারও একই অবস্থা হয় বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

