দুই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ২৭

রবিবার সকালে রায়গঞ্জের কসবা এলাকায় তুলসিতলায় দুই দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ১ জনের । এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ২৭ জন ব্যক্তি ।

রায়গঞ্জ থেকে মালদহগামী পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা অন্য পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার । মৃত ওই মহিলার নাম মনো বর্মন । তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর । আহতদের তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ।

হাসপাতাল সুত্রে জানা গিয়েছে আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক; গুরুতর চোট থাকায় তাদের রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয় । জানা যায়, এদের প্রত্যেকের বাড়ি রায়গঞ্জের বড়ুয়ার ১২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় । মূলত তারা শ্রমিক শ্রেণীর মানুষ, মালদহে কালোমান্ডিতে  যাচ্ছিলেন ধান কাটতে, আর পথে দুর্ঘটনার মুখে পড়ে যান তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube