শনিবার এক মহিলাকে গায়ে তেল ঢেলে হাত পা মুখ চোখ বেঁধে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হল । এমনই অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে । বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন ৪৮ বছর বয়সী বীথিকা গড়াই নামে ওই মহিলা ।
এই ঘটনায় মূল অভিযুক্ত আশুতোষ গড়াই এবং তার ছেলে পূর্ণচন্দ্র গড়াইকে পুলিশ গ্রেপ্তার করেছে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুরুমদা মাঝের পাড়ায় । অভিযোগ আনা হয়েছে, পারিবারিক বিবাদে বীথিকা গড়াইয়ের আত্মীয় আশুতোষ গড়াই ও তার ছেলে পূর্নচন্দ্র গড়াই ওই মহিলাকে তার বাড়ি থেকে চোখ, মুখ, হাত বেঁধে শনিবার ভোর বেলায় নিজেদের বাড়িতে তুলে আনে ।
এরপর বাড়ির বারান্দায় মহিলার গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা । আগুনে জ্বলন্ত অবস্থায় মহিলার চিৎকার শুনে ও আগুন দেখে কয়েকজন প্রতিবেশী ছুটে এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ।
বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা । খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করেছে । জানা গেছে বাড়ির একটি অংশ খামার বাড়ীর দিকে রয়েছে, সেই অংশে প্লাস্টার করা নিয়েই শুরু হয় বিবাদ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

