হাওড়ার অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে দমকল মন্ত্রী, সিআইডি দল

হাওড়ায় ভস্মীভূত পোড়াহাট পরিদর্শনে আসেন মন্ত্রী অরূপ রায় ও দমকল মন্ত্রী সুজিত বসু । মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাঁ ব্যবসায়ীরা । অরূপ রায় জানিয়েছেন যদি কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে তা খতিয়ে দেখে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে । এছাড়াও ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয় বা ব্যবসাস্থল সারিয়ে তোলার কোনো বন্দোবস্ত করা যায় কিনা তা নিয়ে পরবর্তীতে ভাবনা চিন্তা করা হতে পারে ।

হাওড়ায় গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পোড়া হাট শুক্রবার দুপুরেও সেখানে ভস্মীভূত স্থানগুলো থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায় । এদিন সকালে মন্ত্রী অরূপ রায়, দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর দুপুরে সেখানে যান পরিবেশবিদ সুভাষ দত্ত ।

তিনি জানান আজ যেখানে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন, তা তৈরিই করা হয়েছিল কেবল মাত্র হাট ব্যবসায়ীদের জন্য এ প্রসঙ্গে তিনি বর্তমান মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা বলেছিলেন বলে দাবি করছেন । তিনি বলেন, এই হাট প্রায় দুই বিঘা জমির ওপরে । বারংবার এই হাটেই  কেন এইধরনের ঘটনা ঘটছে; এদিনের ঘটনা কেন ঘটেছে তা খতিয়ে দেখার পরই জানা যাবে । তবে তাঁর দাবি রাজ্য সরকার এই জমি অধিগ্রহণ করে হাট ব্যবসায়ীদের জন্য উপযোগী ব্যবস্থা গড়ে তুলুক ।

হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি এবং পোড়া হাট ব্যবসায়ী সংগ্রামি সমবায় সমিতির পক্ষ থেকে এদিন পোড়া হাটের সামনে অবস্থান বিক্ষোভ দেখান হয় । সমিতির সদস্য ব্যবসায়ী অলোক দাস অভিযোগের আঙুল সরাসরি শান্তি রঞ্জন দে-র দিকে তুলে বলেন, এই অগ্নিকাণ্ডের পেছনে তার অন্য উদ্যেশ্য রয়েছে । তার অভিযোগ, প্রমোটিং করার উদ্যেশ্যে এই ভয়ানক কান্ড ঘটানো হয়েছে; অবিলম্বে তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এই সমিতি ।

যদিও এই প্রসঙ্গে শান্তি রঞ্জন দেকে এলাকায় না পেলেও ফোনে যোগাযোগ করলে তিনি বলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলেই জানিয়ে দিয়েছেন । তিনি মনে করেন শর্ট সার্কিট থেকে ঘটে থাকতে পারে । তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সিআইডি-র একটি প্রতিনিধি দল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube