টাকা দেওয়ার জন্য চাপ ব্যবসায়ীকে, প্রতিবাদে করা হল হামলা!

আবারও উঠল জোর করে টাকা আদায় করার অভিযোগ । ঘটনার প্রতিবাদ করায় চাকু দিয়ে হামলা চালানো হয় । এই ঘটনায় গুরুতর ভাবে জখম হন দুইজন ব্যক্তি । শনিবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বীজ হাট্টি এলাকায় । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, সমস্ত ঘটনা সিসিটিভ ক্যামেরায় বন্দী ।

জানা গিয়েছে ইসলামপুর শহরের বীজ হাট্টি এলাকায় রতন সাহা নামে এক কাপড় ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন ধরে টাকা নেওয়া হত । তোফিক নামে এক যুবক মিথ্যা গল্প সাজিয়ে বকেয়া টাকার নাম করে জোর করে টাকার জন্য ওই ব্যবসায়ীকে চাপ দিতে শুরু করে বলে অভিযোগ উঠেছে । তোফিক নামে ওই যুবক কিছুদিন আগে তার কিছু বন্ধুবান্ধবকে নিয়ে ওই কাপড় ব্যবসায়ীর কাছে টাকা আদায়ের জন্য দোকানে এসে ঝামেলা সৃষ্টি করে । এরপর ওই কাপড় ব্যবসায়ীকে দেখে নেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা ।

শনিবার সকালে ওই কাপড় ব্যবসায়ীর দোকানে সাহিল নামে এক যুবক আবার টাকা আদায়ের জন্য ঝামেলা সৃষ্টি করেব । তখন দোকান মালিকের ভাগ্নে অসিম সাহা নামে এক যুবক প্রতিবাদ করায় তাকে চাকু দিয়ে একাধিক জায়গায় আঘাত করে বলে অভিযোগ আনা হয়েছে । তাকে বাঁচাতে গেলে স্থানীয় আরও এক যুবক জখম হন ওই দিন ।

এরপর ওই অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনায় দোষীকে গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থান বিক্ষোভ করা হয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube