ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ ব্যক্তির দেহ !

চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চৌধুরীপাড়া মোড়ে একটি বহুতলের ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় । ১৬০/১ শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডে শনিবার ঘটনাটি ঘটেছে । ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ । উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ।ইতিমধ্যে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওই ব্যক্তিকে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিপ্লব পাঁজা, তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে গুলি মাথার একদিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বেরিয়ে ঘরের ড্রেসিং টেবিলে গিয়ে পড়ে । ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

মৃতের স্ত্রীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পুলিশ । আবাসনের বহুতলের সিসি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই ব্যক্তির অতীতে পারিবারিক ব্যবসা থাকলেও সম্প্রতিকালে তিনি কোনও কাজকর্ম করতেন না বলেই জানতেন স্থানীয়রা ।  এমনকি আবাসনের বাসিন্দাদের সঙ্গেও তার খুব একটা মেলামেশা ছিল না ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের স্ত্রী আজ বেলায় তার সন্তানকে নিয়ে স্কুল থেকে ফিরে ফ্ল্যাটের চাবি খুলে ভেতরে ঢুকে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন । তিনি স্থানীয়দের ডাকেন এবং পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube