দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: শুক্রবার নেশা মুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় । ঘটনার প্রতিবাদে মৃতের পরিবার-পরিজনদের বিক্ষোভ দেখা গেল নেশা মুক্তি কেন্দ্রে । পুলিশের হাতে আটক হন ওই কেন্দ্রের কর্তা ।
জানা গিয়েছে, দুর্গাপুরের মামরা বাজার সুভাষপল্লী এলাকার বাসিন্দা সুমিত দাস মদসহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন । নেশা কাটানোর জন্য এবং সুস্থ জীবনে ফেরানোর জন্য তাকে সিটিসেন্টারের একটি নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করানো হয় । গত ১৮ মাস ধরে নেশা মুক্তি কেন্দ্রে থাকলেও মানসিকভাবে তিনি সুস্থ হচ্ছিলেন না ওই যুবক । তাকে ঠিকমতো খাবারও দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ তোলা হয় । শুক্রবার রাতে তাকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল । আধঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয় বলে খবর ।
এই ঘটনার জেরে শনিবার সকাল থেকে ওই নেশা মুক্তি কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় মৃতের পরিবার পরিজনেরা । ঘটনাস্থলে যায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ । পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, প্রতি মাসে পরিবারের কাছ থেকে সাত হাজার টাকা করে নিলেও আবাসিকদের সেইভাবে দেখভাল করা হত না, ঠিকমতো খাবারও দেওয়া হত না তাঁদের । চিকিৎসক বা কাউন্সিলিংয়ের জন্য সেইভাবে কোন কাউন্সিলর ছিল না, যার ফলে প্রাণ দিতে হল এক যুবককে । পুরো ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ । আটক করা হয়েছে সংস্থার কর্তা অভিজিৎ ভাওয়ালকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

