বিরোধীদের বিরুদ্ধে ঘেরাও, শাসকের বিরুদ্ধে এফআইআর

।। স্বর্ণালী মান্না ।।

হুমকির এখনও কাটেনি ২৪ ঘন্টা, ইতিমধ্যেই তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা । শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দায়ের করা হল এফআইআর । রবীন্দ্র সরোবর থানা ও হেয়ার স্ট্রীট থানাতে দুটি পৃথক ঘটনায় অভিযোগ দায়ের করা হয় তাঁর নামে ।

শুক্রবার একুশের সভামঞ্চ থেকে বিজেপি নেতৃত্বের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ । তিনি বলেন, আগামী ৫ অগাস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বিজেপি নেতৃত্বের বাড়ি ঘেরাও করা হবে । সেই অনুযায়ী দলীয় কর্মীদের একটি তালিকাও তৈরি করতে বলেন তিনি । তবে তিনি আরও জানান, ঘেরাও করতে হবে শৃঙ্খলাবদ্ধভাবে । শান্তিপূর্ণভাবে ঘেরাও করতে হবে, রাস্তা ছেড়ে দিতে হবে বয়স্কদের জন্য ।

অবশ্য পরবর্তীকালে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বার্তাটি সংশোধন করে দেন । তিনি জানান ব্লক স্তরে ১০০ মিটার দূর থেকে ঘেরাও কর্মসূচী পালন করা হবে ।  

অভিষেকের এই মন্তব্যকে হাতিয়ার করেই তাঁর নামে এফআইআর দায়ের করে বিজেপি নেতৃত্ব । সুত্রের খবর অনুযায়ী, রাজর্ষি লাহিড়ি রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন । মূলত অনলাইন মাধ্যমে এমন উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে দায়ের করা হয় এই অভিযোগ । তাঁর দাবি, ঘেরাও বেআইনি, এমনটা করা অনুচিত হবে ।

অন্যদিকে হেয়ার স্ট্রীট থানায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা হয় আরও একটি অভিযোগ । জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘INDIA’ শব্দটির অপব্যবহার করেছেন বলেই অভিযোগ দায়ের করা হয় তাঁর নামে ।

প্রশ্ন উঠছে, শাসক বিরোধী দল বলেই কি এই ঘেরাও কর্মসূচী? একটি গণতান্ত্রিক দেশে শাসকের বিরধিতার মাসুল দিতে হবে বিরোধীদের গোটা পরিবারকে ?    

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube