‘কোথায় গেল বিজেপি-র বেটি বাঁচাও, বেটি পড়াও’, একুশের সভামঞ্চ থেকেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

।। স্বর্ণালী মান্না ।।

আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সুপ্রিমো । আগেও ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত উঠেছিল তুঙ্গে । শুক্রবার নতুন প্রকল্পের ঘোষণা করে আবারও কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

শহিদ স্মরণের সভামঞ্চ থেকে দলনেত্রী জানান, পশ্চিমবঙ্গ নিজের টাকায় ১০০ দিনের কাজের একটি প্রকল্প শুরু করতে চলেছে । এদিন প্রকল্পের নামকরণও করে দিলেন নেত্রী । তিনি জানান এই প্রকল্পের নাম দেওয়া হবে “খেলা হবে” । একদিকে মূল্যবৃদ্ধি আর অন্যদিকে বকেয়া ১০০ দিনের কাজের টাকা । একের পর এক আক্রমণ শাণাতে থাকলেন নেত্রী ।

এমনকি বাদ গেল না হিংসার রাজনীতিও । মুখ্যমন্ত্রী জানান, এবার পঞ্চায়েত নির্বাচনে সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরাই । শুধু এই নিয়েই থেমে থাকেননি দলনেত্রী । পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারানো কর্মীদের চাকরি ও আর্থিক ক্ষতিপুরণ দেওয়ার আশ্বাস দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ।

সরব হয়েছেন সম্প্রতি ঘটে যাওয়া মণিপুর কাণ্ড নিয়েও । তাঁর পরিষ্কার বক্তব্য বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ইন্ডিয়া । ঝাণ্ডা হাতে সৈনিক হিসেবে পাশে থাকবে তৃণমূল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube