বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আমরুল গ্রাম পঞ্চায়েতের কলাগ্রাম পালপাড়ায় রয়েছে ৩০ থেকে ৩৫টি পরিবারের বাস । গ্রামবাসীদের অভিযোগ এলাকায় বিজেপির প্রভাব রয়েছে বলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত তাঁদের গ্রামের এই রাস্তাটি তৈরি করে দেয়নি । স্বাভাবিকভাবেই রাস্তা নিয়ে নরক যন্ত্রণার শিকার হচ্ছেন গ্রামের মানুষজন ।
বর্ষা এলেই গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করা একেবারেই অযোগ্য হয়ে পড়ে । এক হাঁটু কাঁদা ডিঙিয়ে গ্রামে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে মুমূর্ষ রোগীদের নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় । এমনকি এলাকা কৃষি প্রধান তাই কৃষকরা তাদের উৎপাদিত দ্রব্য এই রাস্তা দিয়েই শান্তাশ্রম বাজার, ইন্দাস সহ বিভিন্ন জায়গায় নিয়ে যান জীবনের ঝুঁকি নিয়ে । তাঁদের এই একমাত্র রাস্তাটি যাতে কংক্রিটের করে দেওয়া হয় সেই আবেদন নিয়ে গ্রামের মানুষ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন । কিন্তু তাঁদের কথায় কর্ণপাত করেনি প্রশাসন ।
ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষজন । তবে এবার গ্রামের মানুষ একজোট হয়ে প্রশাসনের সাহায্যের তোয়াক্কা না করেই ঝুড়ি, কোদাল হাতে নিজেরাই রাস্তা মেরামত করতে লেগে পড়েছেন । এমনকি নিজেরা চাঁদা তুলে ট্রাক্টর ভাড়া করে রাস্তায় বালি ফেলছেন রাস্তা দিয়ে যাতায়াতের যোগ্য করে তোলার জন্য ।
এবারের গ্রাম পঞ্চায়েত ভোটে এলাকায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি ভোট হয়নি । বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল প্রার্থী । তবে জেলা পরিষদের ভোট হয়েছে; কলাগ্রাম বুথে এগিয়ে যায় বিজেপি । তবে কি সত্যিই রাজনীতির প্রতিহিংসায় উন্নয়ন থেকে বঞ্চিত কলাগ্রামের পালপাড়া, উঠছে প্রশ্ন?
আর অন্যদিকে এলাকার উন্নয়ন নিয়ে শাসক-বিরোধী তরজা লেগেই আছে; একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করতেই ব্যস্ত তাঁরা । বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন মানুষ বুঝতে পেরে গিয়েছেন এরা কাজ করবে না; তাই নিজেদের জন্য রাস্তায় নেমে গেছে মানুষ । রাস্তা নিজেরাই সারাই করছে ।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি বলেন রাজ্যজুড়েই উন্নয়ন চলছে, হয়তো যে এলাকাগুলো এখনও কাজ হয়নি আগামী দিনে সেগুলোতেও কাজ হয়ে যাবে । সরকারের এই ধরণের কোন মানসিকতা নেই বলেই জানিয়েছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

