জলপাইগুড়িঃ ছাগলের টোপ দিয়ে অবশেষে খাঁচা বন্দি হল চিতা । শনিবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভগৎপুর চা বাগানে ঘটল এমনই ঘটনা ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বিগত বেশ কিছুদিন ধরে ভগৎপুর চা বাগানে চিতা বাঘের উপস্থিতির লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা । যার জেরে কার্যত আতঙ্ক ছড়িয়েছিল গোটা চা বাগান এলাকায় ।
এরপর চিতা বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে ভগৎপুর চা বাগানের শ্রমিক মহল্লার কাছে ১৫ নম্বর সেকশনে খাঁচা পাতে বন দফতর । খাবারের লোভে শনিবার ভোরে অবশেষে খাঁচাবন্দি হল পূর্ণ বয়স্ক সেই চিতাবাঘ ।
এদিন চিতাবাঘের গর্জন শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন । খবর পেয়ে চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা । বন দফতর সূত্রে খবর, এদিন উদ্ধার হওয়া পুরুষ চিতা বাঘটিকে সকালেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

