মালদহে ধরা পড়ল বর্বরতার ছবি

মালদহঃ— বর্বরতায় মণিপুরকেও টেক্কা দিচ্ছে মালদহ । পুলিশ ফাঁড়ির পাশেই, সিভিক ভলান্টিয়ারদের সামনেই দু’জন মহিলাকে নগ্ন করে অকথ্যভাবে মারধর করা হল প্রকাশ্যে । দিনে দুপুরে, হাটের মাঝখানে অত্যাচার করা হল ওই দুই মহিলাকে ।  মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার বামোনগোলা থানার পাকুয়াহাটে ।

ঘটনাস্থলে অসংখ্য মানুষের ভিড় তো ছিলই, একই সঙ্গে ছিলেন সিভিক ভলেন্টিয়াররাও । আর সেই ছবি এখন সোস্যাল মিডিয়ায় ছরিয়ে পড়েছে ।  মালদার বামোনগোলা থানার পাকুয়াহাট ধরা পড়ল এমনই এক ঘটনা । স্থানীয় সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার করে এখানে বড় হাট বসে । আর সেই হাটের মধ্যে দুই মহিলাকে পকেটমার সন্দেহে আটক করে পেটাতে থাকেন কিছু  মানুষ । নগ্ন করে প্রকাশ্যে বাধা দেয়। কিছু সিভিক ভলেন্টিয়ার প্রথমে বাধা দিলেও পরে তাঁরা সরে যান ।

এদিন পুলিশ দ্রুত ঘটনাস্থলে এল না কেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন । কারণ দীর্ঘ সময় ধরে চলে এই তান্ডব, বর্বরতা । জানা যাচ্ছে, দুই মহিলা যাযাবর । তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি এখনও । এই ভাইরাল ভিডিও ঘিরে উঠেছে নিন্দার ঝড় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube