দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: অবশেষে দুর্গাপুর মহুকুমা আদালতের এসিজেএম অসিমানন্দ মন্ডলের এজলাসের অচলাবস্থা কাটলো । বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় আইনজীবীরা ওই এজলাসে কাজে যোগ দিতে রাজি হন ।
গত ছয় দিন ধরে এই এজলাসে কাজে যোগ দিচ্ছিলেন না আইনজীবীরা । একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায় ধৃত এক ল’ ক্লার্কের জামিনের জন্য আইনজীবীরা বললেও তা শোনেননি বিচারক । তারপর বার অ্যাসোসিয়েশনের বৈঠকে ওই এজলাস কার্যত বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় ।
ওই বিচারকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন পশ্চিম বর্ধমান জেলার জজ । তারপর মঙ্গলবার বার অ্যাসোসিয়েশন ও বিচারকদের বৈঠক হয় । আজ ওই এজলাস সচল করার বিষয়ে সিলমোহর পড়ে বারের সাধারণ সভায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

