পরকীয়া জেনে যাওয়ায় শ্বাসরোধ করে ছেলেকে খুন মায়ের

পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় নাবালক ছেলেকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে মাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার উত্তর চন্দনপিঁড়িতে। নিহত ১৩ বছরের মইদুলতুল্লা। ধৃত মনিরা বিবি। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরার স্বামী এজাহারতুল্লা পরিযায়ী শ্রমিক। গত চারদিন আগে কাজের সূত্রে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন মনিরা।
মঙ্গলবার রাতে প্রতিবেশী যুবক হানিফ সেখের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন মনিরা। দু’‌জনের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলে ছেলে। তারপর থেকে ছেলেকে মুখ বন্ধ রাখার জন্য চাপ দিতে থাকে মনিরা ও প্রেমিক হানিফ। বুধবার যথারীতি স্কুলে যায় মইদুলতুল্লা। স্কুল থেকে বাড়ি ফেরার পর ছেলেকে মারধর করে মনিরা। এরপর শ্বাসরোধ করে খুনের পর দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ।

ছেলে আত্মঘাতী হয়েছে বলে প্রতিবেশীদের জানায় মনিরা। কিন্তু এলাকার মানুষের সন্দেহ বাড়ে। তখনই মনিরাকে আটকে রেখে মারধর শুরু করে প্রতিবেশীরা। চাপের মুখে ছেলেকে খুনের কথা স্বীকার করে নেয় মনিরা। নামখানা থানার পুলিশ এসে মনিরাকে গ্রেফতার করে। আজ কাকদ্বীপ মর্গে নিহত কিশোরের দেহের ময়নাতদন্ত হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube