একুশের সভামঞ্চ থেকে নতুন কর্মসূচী ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

।। স্বর্ণালী মান্না ।।

আজ ২১শে জুলাই । ধর্মতলায় আয়োজিত হয়ে গেল তৃণমূলের শহিদ দিবস । সভাস্থলে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, সায়নী ঘোষ ফিরহাদ হাকিম সহ তৃণমূলের বহু নেতা নেত্রী । মঞ্চে বক্তব্য রাখেন মেয়র ফিরহাদ হাকিম, যুবনেত্রী সায়নী ঘোষ ।

বেলা গড়াতেই সভাস্থলে হাজির হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মঞ্চে উঠেই ৫ অগাস্টের কর্মসূচী ঘোষণা করলেন তিনি । কী ছিল সেই কর্মসূচীতে? বুথ স্তরে বিজেপি নেতাদের একটি তালিকা তৈরি করতে বলে তৃণমূল কর্মীদের নির্দেশ দেন তিনি । সেই তালিকা অনুযায়ী বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে । তবে বয়স্কদের কথা মাথায় রেখে তাঁদের রাস্তা ছেড়ে দেওয়ার কথাও বলেছেন তৃণমূল কর্মীদের; ঘেরাও করা হবে শুধুমাত্র বিজেপি নেতাদের ।

তবে এই কর্মসূচীর ঘোষণা হওয়ার পর সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে । এই ঘোষণা নতুন অশান্তির ইঙ্গিত নয় তো? আবারও কি ইন্ধন দেওয়া হল হিংসার রাজনীতির? বিরোধী কন্ঠ রোধ করেই কি পঞ্চায়েত নির্বাচনের জয়ের আস্ফালন ?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube