মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সন্দেহভাজন যুবক, উদ্ধার অস্ত্র সহ ভুয়ো পরিচয়পত্র!

শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় এক সন্দেহভাজনকে । একটি কালো গাড়িতে ছিলেন ওই যুবক । পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতেই ওই যুবক অসংলগ্ন নানা কথা বলতে শুরু করেন । কিন্তু সবচেয়ে মারাত্মক বিষয় হল, ওই গাড়িতে তল্লাশি চালাতেই মেলে ছুরি, ভোজালি, মাদক এবং একাধিক ভুয়ো আই কার্ড । মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আটক করা হয় এক সন্দেহভাজন ব্যক্তিকে । সশস্ত্র অবস্থায় আটক হওয়া যুবকের স্ত্রীর দাবি তাঁর স্বামীর মানসিক সমস্যা রয়েছে ।

প্রসঙ্গক্রমে বলা যায় এই দিন একুশে জুলাই কর্মসূচি ছিল কলকাতায় । আর তাই নিয়ে ব্যস্ত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল । গতকাল থেকেই লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এই একুশে জুলাই কর্মসূচি উপলক্ষে । কিন্তু এরই মধ্যে সকাল বেলায় এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে হঠাৎ হাজির হন । পুলিশ তাকে গ্রেফতার করার পর দেখা যায় তার কাছ থেকে ভোজালি এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত হয় । এরই সঙ্গে বিএসএফের বিভিন্ন লোগো ও পুলিশের কার্ড উদ্ধার করা হয় তাঁর কাছ থেকে ।

এই ঘটনায় কলকাতা জুড়ে চাঞ্চল্য ছড়ায় । যদিও এদিন মেদিনীপুর শহরে শশুর বাড়িতে তার স্ত্রী, পুনম বিবি জানালেন তার স্বামী মানসিকভাবে সমস্যায় রয়েছেন । যেহেতু সে ইন্টেরিয়ারের কাজ করত, তাই তার কাছে সেই ডকুমেন্টগুলো ছিল, এর বেশী তিনি কিছু জানেন না ।

প্রসঙ্গত, ‘পুলিশ’ লেখা কালো গাড়িতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হন পশ্চিম মেদিনীপুরের যুবক! যার জেরে কালীঘাটে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । তৃণমূলের শহিদ দিবস ঘিরে একদিকে যখন চরম ব্যস্ততা, তার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা!

নিজেকে ‘পুলিশ কর্মী’ হিসেবে পরিচয় দিয়েছিলেন ওই যুবক । কিন্তু, দেখা যায় তাঁর পরিচয়পত্রটি ভুয়ো । এরপরই তাঁকে আটক করা হয় বলে খবর । জানা গিয়েছে, কালীঘাট থেকে আটক ব্যক্তির নাম শেখ নুর আমিন । সন্দেহভাজন ওই যুবক পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube