আজ শুক্রবার তৃণমূলের শহীদ দিবস । এই উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে শহরে এসে পৌঁছলেন প্রচুর সমর্থক । লোকে লোকারণ্য হয়ে উঠেছে ধর্মতলা চত্ত্বর ।
একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের তৃণমূলের কর্মী সমর্থকরা । গোসাবার ন’টি দ্বীপ থেকে সকাল হতে না হতেই নৌকা করে গদখালী ও ধামাখালি থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন বহু মানুষ ।
এছাড়াও ক্যানিং, বাসন্তী থেকে ট্রেনে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন হাজারে হাজারে তৃণমূল কর্মী সমর্থকরা । এই একুশের মঞ্চে তৃণমূলের নেত্রী কী বার্তা দেন সেই বার্তা শুনতেই প্রত্যন্ত সুন্দরবনের মানুষের এই যাত্রা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

