হাওড়ার হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড!

বৃহস্পতিবার গভীর রাতে হাওড়া থানা সংলগ্ন পোড়া হাট নামে পরিচিত হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২ টিরও বেশি ইঞ্জিন ।

সুত্রের খবর অনুযায়ী অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ২০০০-এরও বেশি স্টল । শুধু তাই নয় অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার । আগুন নেভানোর কাজে ১২টিরও বেশি দমকলের ইঞ্জিন পৌঁছয় । প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

এদিন আগুন লাগার কারণ হিসেবে পোড়া হাটের ব্যবসায়ীরা অভিযোগের আঙ্গুল তুলছেন এক হাট মালিকের বিরুদ্ধে । হাট থেকে ব্যবসায়ীদের সরানোর চক্রান্তে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা ।

অন্যদিকে তদন্ত করে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছেন দমকল বিভাগ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube